Logo

আমাদের ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৬ জুন, ২০২৬, ২১:২৪
আমাদের ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের দায়িত্ব পালনে আরও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা কিন্তু টু-থার্ড (দুই-তৃতীয়াংশ) মেজোরিটি নিয়ে সরকার গঠন করেছি। আমাদের ধমক-টমক দিয়ে কোনো লাভ হবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে।

সভার শুরুতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল ও শিক্ষা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় এক কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, শিক্ষা বোর্ডের কিছু কর্মকর্তা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন না।

বিজ্ঞাপন

অভিযোগের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বোর্ড কী করে, তারা মনে করে পরীক্ষা নেবো; খাতা দেখবে; রেজাল্ট দেবে আর ৫টা করে বোনাস নেবে। আবার প্রমোশনের জন্য কাজ বন্ধ করে আন্দোলনও করবে।

তিনি বলেন, বোর্ড ভাবে না যে, তাদের একাডেমিক জায়গা থেকে ইমপ্রুভ করার দায়িত্বও আছে। তাদের মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বাৎসরিক পরিকল্পনা থাকা উচিত। কিন্তু তারা তা করে না।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ করতো, এখন সব বিএনপি হয়ে গেছে। সেই সব কর্মকর্তারাই আবার চেয়ারম্যানকে জিম্মি করে দাবি-দাওয়া আদায় করতে চান। হুমকি-ধামকি দেন। এগুলো আর চলবে না।

তিনি স্পষ্টভাবে বলেন, আমরা কিন্তু টু-থার্ড মেজোরিটি নিয়ে সরকার গঠন করেছি। আমাদের ধমক-টমক দিয়ে কোনো লাভ হবে না। কাজ করবেন, দায়িত্ব পালন করবেন। তাহলে ঠিকঠাক মতো প্রমোশনসহ সব প্রাপ্য পাবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD