এসএসসি পরীক্ষার ফল সোমবার, ঘরে বসেই যেভাবে জানা যাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রত্যেক শিক্ষা বোর্ড নিজস্ব ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষার ফল প্রকাশ করবে। এ ছাড়া অভিন্ন দুটি ওয়েবসাইট— eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফলাফল দেখা যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসএমএসে যেভাবে ফল জানা যাবে
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং শেষে স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞাপন
কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR ; মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে: SSC MAD ROLL YEAR ; আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট: SSC TEC ROLL YEAR ।
সব ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা খরচ হবে। নির্ধারিত এই ফির মধ্যে প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে দেশের সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।
বিজ্ঞাপন
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
ফলে সোমবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নির্ধারিত অভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।







