Logo

৬৬ বছর বয়সে মা হওয়ার গুঞ্জন, যা বললেন নীনা গুপ্তা

profile picture
বিনোদন ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১৩:৩১
৬৬ বছর বয়সে মা হওয়ার গুঞ্জন, যা বললেন নীনা গুপ্তা
ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী নীনা গুপ্তা ৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়েছেন—এমন একটি গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনা চলতে থাকলে অবশেষে নিজেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিছক গুজব ছাড়া কিছুই নয়।

বিজ্ঞাপন

সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা-এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরা-র সঙ্গে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। ওই অনুষ্ঠানে আইভরি রঙের সিল্কের শাড়ি পরে তোলা তার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলোর একটিতে তাকে পেটের ওপর হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেখানে তাকে কিছুটা স্থূল দেখাচ্ছিল। এরপরই নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন, এই অভিনেত্রী হয়তো আবারও মা হতে চলেছেন!

এই জল্পনা প্রসঙ্গে নীনা গুপ্তা জবাব দেন। মজা করে তিনি বলেন, বাস্তব জীবনে একটা ‘বধাই হো’ হলেই তো ভাল হতো!

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হিন্দি সিনেমা বাধাই হো-তে নীনা গুপ্তা এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি বেশ বয়সে গর্ভবতী হয়ে পড়েন। সিনেমাটির প্রসঙ্গ টেনে তিনি মজার ছলে নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে মন্তব্য করেছেন বলে অনেকে মনে করছেন।

তিনি এও স্পষ্ট করেন যে, সেদিন তার পরা শাড়িটির কাপড় বেশ মোটা ছিল, যার ফলে ছবিতে পেটের অংশ কিছুটা ফোলা দেখাচ্ছিল। বিষয়টি নিয়ে বিরক্ত না হয়ে বরং মজার ছলে তিনি বলেন, এই বয়সেও তাকে নিয়ে এমন আলোচনা হওয়া ইতিবাচক।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী হিসেবে পরিচিত নীনা গুপ্তা ২০০৮ সালে দিল্লির ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাধাই হো’ সিনেমায় বয়সের শেষভাগে গর্ভবতী এক নারীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পান নীনা গুপ্তা। সেই চরিত্রই তাকে নতুন করে জনপ্রিয়তা এনে দেয় এবং ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচিত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD