Logo

ব্যাচেলর পয়েন্টে শামীম হাসান সরকার, ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৯:২৩
ব্যাচেলর পয়েন্টে শামীম হাসান সরকার, ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার। ‘আরেফিন’ চরিত্রে তার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আসছে ঈদে সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (৭৩–৮০) প্রকাশ পাবে, যেখানে আবারও দেখা যাবে প্রিয় গ্যাং-এর এই সদস্যকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ স্পেশাল হিসেবে চ্যাপ্টার–১০ প্রকাশ করা হবে। এই নতুন পর্বগুলো এক্সক্লুসিভভাবে বঙ্গ অ্যাপে দেখানো হবে।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “আরেফিন ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মূল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আরেফিন আবার ফ্ল্যাটে ফিরছে। কাবিলা, পাশা, হাবু, নেহাল এবং আরেফিন—এই পাঁচ বন্ধুকে একসাথে পর্দায় দেখার অভিজ্ঞতা পুরো শুটিং টিমকেই আবেগাপ্লুত করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সিজন ৫-এর বড় প্রজেক্টের কারণে এই ঈদে তার অন্য কোনো কাজ নেই। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টার তৈরি করা হয়েছে।

বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, “দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণে ‘ব্যাচেলর পয়েন্ট’ আজ একটি বিশেষ স্থান দখল করেছে। গত ৯ মাসে সিজন ৫-এর ৭২টি পর্বের পর এবার ঈদে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।”

এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলমের পাশাপাশি আবারও যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়াও স্পর্শিয়া, লামিয়া লামসহ আরও পরিচিত মুখ নতুন পর্বগুলোতে থাকবেন।

বিজ্ঞাপন

দর্শকরা অপেক্ষায় রয়েছেন, দীর্ঘদিন পর আরেফিনের ফিরে আসা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে এবং কাবিলা-পাশাদের সঙ্গে তার পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে তা দেখতে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD