Logo

অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
১৫ মার্চ, ২০২৬, ১৬:২৭
অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই
অভিনেত্রী মধু মালহোত্রা।

ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৭৫ সালে ‘র‍্যামসে ব্রাদার্স’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে জার্নি শুরু তার।

বিজ্ঞাপন

এরপর তিনি শক্তি সামন্ত, রমেশ সিপ্পি এবং অন্যান্য বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মনে নিজের জায়গা করে নেন।

সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তার পর্দায় উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল দর্শকের। মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে।

বিজ্ঞাপন

তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে।

মধু মালহোত্রার শেষ অভিনীত ছবি ছিল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’। পার্শ্বচরিত্রে অভিনয় সত্ত্বেও তার দক্ষতা ও উপস্থিতি দর্শকদের মনে দীর্ঘদিন ধরে স্মৃত হয়ে থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD