Logo

ভারতীয় অভিনেতা প্রকাশ রাজের মা মারা গেছেন

profile picture
বিনোদন ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৫:০৪
ভারতীয় অভিনেতা প্রকাশ রাজের মা মারা গেছেন
ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রকাশ রাজের পরিবারে শোকের ছায়া নেমেছে। ৮৬ বছর বয়সে রবিবার (২৯ মার্চ) বেঙ্গালুরুতে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তার মা স্বরণলতা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

প্রিয় মায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত প্রকাশ রাজ। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চড়াই-উতরাই পাড়ি দেওয়া এই অভিনেতা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছেন। মায়ের চিরপ্রস্থানে ভেঙে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

স্বরণলতার প্রয়াণে ভারতের চলচ্চিত্র অঙ্গনও শোক প্রকাশ করেছে। জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ এবং প্রকাশ রাজের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া দক্ষিণ ভারতীয় ও হিন্দি সিনেমার বিশিষ্ট অভিনেতা-পরিচালকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন।

উল্লেখ্য, প্রায় ৪০ বছরের অভিনয় জীবনে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দি ও ইংরেজি চলচ্চিত্রে অসংখ্য কালজয়ী চরিত্রে অভিনয় করেছেন প্রকাশ রাজ। খলনায়ক থেকে শুরু করে নানান চরিত্রে অভিনয় করে তিনি নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD