Logo

প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি: শাকিব খান

profile picture
বিনোদন ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৫:৩৬
প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি: শাকিব খান
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’ নিয়ে শুরু থেকেই দর্শক মহলে নানা আলোচনার জন্ম নিয়েছে। ভিএফএক্স, কালার গ্রেডিং ও প্রযুক্তিগত কিছু ত্রুটি নিয়ে সমালোচনা থাকলেও ঢালিউড সুপারস্টার শাকিব খান সমর্থকদের অকুতোভয় ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সিনেমার সীমাবদ্ধতা ও শুটিংয়ের সময়কার প্রতিকূলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

বিজ্ঞাপন

রাত ১২টার পরও দর্শকের উপচে পড়া ভিড়ে আবেগাপ্লুত শাকিব বলেন, “আমি খুব এক্সাইটেড ছিলাম। ওরে মাই গড! কি সুন্দর জায়গা! রাত ১২টায়ও আপনারা আমাকে এত ভালোবাসেন, এটা সত্যিই অবিশ্বাস্য।”

সিনেমার কারিগরি ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, “আজ রাত ১২টার সময় আমার টিমের পক্ষ থেকে সবাইকে বলছি—আমরা চেষ্টা করেছি। পাঁচ দিন মাল্টিপ্লেক্সে উপস্থিত থাকতে পারিনি, পরে ২২টি শো পেয়েছি। মানুষের ভালোবাসার জন্যই এত ব্যাড রিভিউ থাকা সত্ত্বেও এই সাড়া।”

বিজ্ঞাপন

বড় বড় সিনেমার সফলতার পেছনের গল্প টেনে তিনি আরও বলেন, ‘বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় যাদের সিনেমা নাকি ব্যাকআপ থাকতো, যার জন্য যাদের সিনেমা কিছুই হতো না, সিনেমা অনেক বাজে সিনেমা তাদের সিনেমা সুপারহিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাটাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি। আর এবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে ১২টা, আপনারা আমাকে এত ভালোবাসেন।’

সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি মেটাতে না পারার আক্ষেপ নিয়ে শাকিব বলেন, ‘আমি এটি মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, মানুষের কাছে পৌঁছাতে পারেনি। বাট বিশ্বাস করেন যে এর কমতি ছিল না। প্রথমেই আমরা এসেছি পারমিশন জটিলতায়, সেখানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কতটা পারফেক্টলি দেয়া যায়।’

বিজ্ঞাপন

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে শাকিব জানান, ‘প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছিল যে এটা আমার জীবনে এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। হয়তো সময়স্বল্পতার কারণে সেটা হয়নি। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এ বিষয়টা অনেক খেয়াল রাখব। প্ল্যান এ তো ছিল আমাদের ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বি-ও যেন রাখে। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি।’

প্রযোজকের ওপর চাপের বিষয় ইঙ্গিত করে শাকিব বলেন, “সবকিছুই সময়ের অভাবে কঠিন হয়েছে। তিন মাস পারমিশনের কারণে আটকে ছিলাম। পুরো ছবির সেট এক জায়গায় হওয়ায় সেট ভেঙে আবার তৈরি করা সত্যিই চ্যালেঞ্জ ছিল। তাই আমরা যা দেখাতে চেয়েছিলাম, সেটা পুরোপুরি দেখাতে পারিনি।”

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD