Logo

এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

profile picture
বিনোদন প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৯:৫৬
এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’
ছবি: সংগৃহীত

ঈদে আলোচনায় থাকা সিনেমা ‘রাক্ষস’ প্রথম সপ্তাহে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তির পর এবার সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের চাহিদার প্রেক্ষিতে ছবিটি আরও বিস্তৃতভাবে মুক্তি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ৩ এপ্রিল থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে।

ছবিটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরা সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। হল মালিকদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়ায় প্রথম ধাপে ৩০টি হলে মুক্তি দেওয়া হচ্ছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ নির্মাতার আগের সিনেমা ‘বরবাদ’-এর একই ধারাবাহিকতার অংশ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটির একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বরবাদ’ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছিল। নতুন সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD