শাকিবের স্পর্শ নিয়ে এবার মুখ খুললেন জ্যোতির্ময়ী

ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রেক্ষাগৃহে দর্শক প্রতিক্রিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং আয়ের নিরিখে এটি স্পষ্ট হয়েছে। সিনেমার মান নিয়ে সমালোচনার মধ্যেই শাকিব খানসহ কলাকুশলীরা দায় স্বীকার করে নিয়েছেন।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে এসে নতুন বিতর্কে জড়িয়েছেন শাকিব খান। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন দুই সহ-অভিনেত্রী—তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শাকিব খানের আচরণে দুই নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ ফুটে উঠেছে।
ভিডিওতে দেখা যায়, সিনেমার বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খান জ্যোতির্ময়ী কুন্ডুর কোমরে বারবার হাত রাখছেন। একই অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরা এবং পরে তাসনিয়াকে শাকিবের হাত তার কাঁধ থেকে সরিয়ে দেওয়ার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে। সূত্রের দাবি, এ সময় জ্যোতির্ময়ী অস্বস্তিতে পড়েছিলেন।
বিজ্ঞাপন
এ ঘটনাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শাকিব খানের আচরণকে অনেকে অপেশাদার বলে মন্তব্য করেছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন জ্যোতির্ময়ী কুন্ডু। শাকিবের আচরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেন, “আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।”
আরও পড়ুন: লুবাবার জীবনসঙ্গী কে এই হাফেজ মুনির
সিনেমা ‘প্রিন্স’-এর ব্যবসায়িক সাফল্যের চেয়ে এখন শাকিব খানের এই আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে। দর্শকমহলে সিনেমার মান নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন বিতর্ক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রিমিয়ারের পর থেকেই শাকিবের আচরণের ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনায় শাকিব খান বা সিনেমা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।








