Logo

আমরা এখন দুই থেকে তিন: রাশমিকা মান্দানা

profile picture
বিনোদন ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১৮:৪১
আমরা এখন দুই থেকে তিন: রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা-এর বিয়ে হয়েছে প্রায় এক মাস। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি রহস্যঘেরা পোস্ট ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। ভক্তদের অনেকেই মনে করছেন, এই দম্পতির জীবনে নতুন অতিথি আসতে পারে—এমন ইঙ্গিতই দিয়েছেন রাশমিকা।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন রাশমিকা মান্দানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝখানে একজন পুরুষ এবং তার একপাশে একজন নারী দাঁড়িয়ে আছেন। তাদের পাশেই একটি সূর্যমুখী ফুলের মতো কার্টুন চরিত্র দেখা যাচ্ছে।

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’। সাথে একটি ভালোবাসার ইমোজি।

এই পোস্টের পরই অনুরাগী মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, বিজয় ও রাশমিকা হয়তো বাবা-মা হতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো এই দম্পতির পক্ষ থেকে সরাসরি কোনো ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। বিয়ের এক মাস পূর্তি উপলক্ষে সম্প্রতি তাদের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতেও দেখা গেছে। ঠিক এমন সময়েই রাশমিকার এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে শুধু প্রশংসাই নয়, মন্তব্যঘরে নেটিজেনদের কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। কেউ কেউ বলিউডের আলিয়া ভাটের উদাহরণ টেনে রাশমিকার বিয়ের আগের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পোস্টটিতে ‘টেরিবলি টাইনি’ নামক একটি ক্রিয়েটিভ অ্যাকাউন্টকে ট্যাগ করায় অনেক ভক্ত মনে করছেন, এটি হয়তো তাদের নতুন কোনো কাজের প্রচারণার অংশও হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD