৪২ বছরে মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কারিশমা তান্না মা হতে চলেছেন। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো সন্তানসম্ভবা হওয়ার এই সুখবরটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে তোলা একটি বিশেষ ছবি শেয়ার করে কারিশমা এই ঘোষণা দেন। ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “একটি অলৌকিক ঘটনা... জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।”
গত কয়েক মাস ধরে তার পোশাকের পরিবর্তন ও শারীরিক অবস্থা দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, অভিনেত্রীর এই পোস্টের মাধ্যমে সেই জল্পনায় চূড়ান্ত সিলমোহর পড়ল।
বিজ্ঞাপন
খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন কারিশমা। মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউড ও টেলিভিশন জগতের অনেক তারকা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: কাউকে সবসময় খুশি করা সম্ভব নয়: ভাবনা
কারিশমা তান্না ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ঠিক দুই বছরের মাথায় তাদের সংসারে নতুন অতিথি আসছে—এই খবর দম্পতির জীবনে নতুন আনন্দ ও উচ্ছ্বাস এনে দিয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না ‘বিগ বস’ এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।








