Logo

নিজ বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৬:৩৪
নিজ বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দক্ষিণী ছোটপর্দার জনপ্রিয় তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম আর নেই। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রের মতে, ব্যক্তিগত জীবনের অশান্তি এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে তর্কে জড়িয়ে পড়েন তিনি বলে জানা গেছে। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে তার স্বামীর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন লালন করতেন। সেই স্বপ্ন পূরণে তিনি চেন্নাইয়ে পাড়ি জমান এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে তোলেন।

‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি এবং সেখান থেকেই তার জনপ্রিয়তা বাড়ে। অকাল এই মৃত্যুতে দক্ষিণী বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD