‘টিউমার ধরা পড়ায় দীপিকাকে নিয়ে খুব চিন্তা হতো’

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কড়-এর জীবনের সাম্প্রতিক সময়টা বেশ কঠিনতার মধ্য দিয়ে গেছে। দ্বিতীয়বার শরীরে টিউমার শনাক্ত হওয়ার খবর তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তবে এই কঠিন সময়ে তিনি একা ছিলেন না—ছায়ার মতো পাশে ছিলেন তার স্বামী শোয়েব ইব্রাহিম। স্ত্রীর অসুস্থতা, চিকিৎসা ও অস্ত্রোপচারের পরবর্তী পরিস্থিতি নিয়ে সম্প্রতি নিজের অনুভূতির কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকার শরীরে আবারও টিউমার ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় চিকিৎসা, হাসপাতাল যাতায়াত এবং উদ্বেগময় দিন। নিজের ভ্লগে শোয়েব জানান, গত ১০-১২ দিন তিনি অনেকটাই আড়ালে ছিলেন। কেন নিয়মিত ভিডিও প্রকাশ করেননি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে সময় কাটাতেই ব্যস্ত ছিলেন। দর্শকদের একঘেয়েমি এড়াতেই তিনি ক্যামেরার সামনে আসেননি।
আরও পড়ুন: বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা
স্ত্রীর অসুস্থতা নিয়ে নিজের ভেতরের দুশ্চিন্তার কথাও খোলামেলা বলেন শোয়েব। তার ভাষ্য, দীপিকার শরীরে নতুন করে টিউমার ধরা পড়ার পর থেকে তিনি এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে পারেননি। সারাক্ষণ এক ধরনের মানসিক চাপ কাজ করত। ছোটখাটো কোনো বিষয় হলেও তা তাকে আতঙ্কিত করে তুলত।
বিজ্ঞাপন
শোয়েব আরও জানান, বাইরে থেকে নিজেকে দৃঢ় রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ছিলেন ভীষণ উদ্বিগ্ন। এমনকি রাতে দীপিকার সামান্য শারীরিক অস্বস্তিতেও তিনি বিচলিত হয়ে পড়তেন। তবে স্ত্রীর মনোবল ধরে রাখতে নিজের ভয় বা উদ্বেগ কখনো প্রকাশ করেননি। সবসময় চেয়েছেন দীপিকা যেন মানসিকভাবে শক্ত থাকতে পারেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।








