Logo

হানিফ সংকেতের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১৮:২৩
হানিফ সংকেতের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নির্মাতা ও উপস্থাপক।

হানিফ সংকেত দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত ও প্রভাবশালী নাম। তিনি উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য দর্শকদের সামনে তুলে ধরছেন। তার উপস্থাপনায় সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক হলেও শালীন উপস্থাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপন

টেলিভিশনের পাশাপাশি অভিনয় ক্ষেত্রেও তার উপস্থিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মাণে ‘কুসুম’ নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া ১৯৮৮ সালের ‘আগমন’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পরবর্তীতে ‘চাঁপা ডাঙ্গার বউ’ ও ‘ঢাকা-৮৬’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD