Logo

ফ্রিতে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১৮:২৯
ফ্রিতে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’
ছবি: সংগৃহীত

দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমানকে জুটি করে নির্মিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে। টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে আগ্রহ তৈরি করা এই কাজটি পয়লা বৈশাখের দিন (১৪ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায়। বিশেষ বিষয় হলো, এটি আলাদা কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনামূল্যে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা। তিনি জানান, সিনেমার মূল গল্প একটি মেয়ের স্বাধীন ইচ্ছাকে কেন্দ্র করে। চরিত্রটি নিজের সিদ্ধান্ত ও চাওয়াকে প্রাধান্য দিয়ে জীবন গড়তে চায়। তবে সেই স্বাধীন ইচ্ছার পথেই এক পর্যায়ে তৈরি হয় জটিলতা।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সেই জটিলতা ঘিরেই এগিয়ে যায় কাহিনি, যেখানে দর্শক নতুন ধরনের গল্পের স্বাদ পাবেন। চলচ্চিত্রে প্রীতম হাসানকে দেখা যাবে আবেগপ্রবণ চরিত্রে, আর জেফার রহমান হাজির হয়েছেন বাস্তববাদী একটি চরিত্রে।

বিজ্ঞাপন

দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করলেও তারা অভিনয়ে ভালো করেছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্মাতা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD