‘জাতীয় ফুপু’ হয়ে দর্শকের হৃদয়ে দীপা খন্দকার

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নাটকের ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। দর্শকদের ভালোবাসায় তিনি এখন পরিচিত ‘জাতীয় ফুপু’ হিসেবে।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির সাফল্য ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি জানান, বাস্তব জীবনে তার কোনো ভাই না থাকায় কখনো ফুপু হওয়ার অনুভূতি পাননি। তবে এই চরিত্রের মাধ্যমে দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছেন, তা তার জীবনের বড় প্রাপ্তি।
দীপা খন্দকার বলেন, গত দুই থেকে তিন দশকে এমন কোনো কাজ দেখেননি যেখানে একটি নাটকের প্রতিটি পর্ব নিয়ে দর্শক এতটা আগ্রহ দেখায়। তার মতে, এই আগ্রহই প্রমাণ করে পারিবারিক গল্পভিত্তিক নাটকের প্রতি দর্শকের টান এখনো অটুট রয়েছে।
বিজ্ঞাপন
নাটকটির সাফল্যের পেছনে নির্মাতা মোস্তফা কামাল রাজের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। দীপার ভাষ্য অনুযায়ী, শুরুতে তারা বুঝতে পারেননি নাটকটি এতটা জনপ্রিয়তা পাবে। তবে দর্শকদের ভালোবাসাই এটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
বর্তমানে ৪৬টি পর্ব প্রচারিত এই ধারাবাহিকে দীপার বিপরীতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। তাদের চরিত্রগুলো গল্পে নতুন আবেগ ও গভীরতা যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফাতেমা ফুপু’ চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।








