Logo

নাচতে নাচতেই চিংড়ি রান্না, পরীমণির ভিডিওতে মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৫:০৫
নাচতে নাচতেই চিংড়ি রান্না, পরীমণির ভিডিওতে মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে বেশ আনন্দঘন মেজাজে চিংড়ি রান্না করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, পরীমণির চোখে চশমা এবং পরনে হাতাখোলা কালো পোশাক। আধুনিক সাজের একটি রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি নিয়ে কড়াইতে চিংড়ি রান্না করছেন তিনি। পুরো পরিবেশেই ছিল এক ধরনের স্বচ্ছন্দ ও প্রাণবন্ত আবহ।

মাত্র ১৬ সেকেন্ডের ভিডিও হলেও এতে ধরা পড়ে তার ভিন্নধর্মী উপস্থিতি। রান্নার ফাঁকে কড়াইতে খুন্তি দেওয়ার আগে কিছুক্ষণ নেচে নেন তিনি। এ সময় পেছনে বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান, যার তালে তালে নেচে চিংড়ি নাড়তে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, ‘একজন চিংড়ি প্রিয় পরী হিহি।’

বিজ্ঞাপন

বলা বাহুল্য, বিভিন্ন কারণে আলোচনায় আসা এই নায়িকা তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। অনেক ভক্তই লিখেছেন, এভাবে রান্নার সময় পরীমণির মতো তারাও নাচেন।

বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় থাকা এই অভিনেত্রী নিয়মিতই সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে থাকেন। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও তিনি ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে পছন্দ করেন।

বিজ্ঞাপন

বর্তমানে চলচ্চিত্রে খুব বেশি সক্রিয় না থাকলেও, শোনা যাচ্ছে তার হাতে নতুন কিছু সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ রয়েছে। সব মিলিয়ে পরীমণির এই প্রাণবন্ত ভিডিও আবারও তাকে ভক্তদের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD