দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর, আনন্দে ভাসছে ভক্তরা

বলিউডে আবারও খুশির খবর। জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করেন তারা।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে দেওয়া যৌথ পোস্টে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়। এই ব্যতিক্রমী ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঢল নামে। মুহূর্তেই পোস্টটি ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে।
অনেকেই মন্তব্য করে আনন্দ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “দ্বিতীয় সন্তানের জন্য অভিনন্দন!”, আবার কেউ ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। প্রথম সন্তানকে ঘিরে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলার খবরেও আনন্দে ভাসছেন তারা।
দীপিকা ও রণবীরের প্রেমের সূচনা হয় ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার শুটিং সেটে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও এই তারকা জুটি বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন এই সুখবর তাদের জীবনে আরও এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে—এমনটাই মনে করছেন ভক্তরা।








