Logo

কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগাপ্লুত কেয়া পায়েল

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৯:৪৮
কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগাপ্লুত কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। তবে পর্দার আড়ালের মানুষটি যে একেবারেই সাধারণ এবং আবেগপ্রবণ—সেটিই আবারও সামনে এনেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেয়া পায়েল। তিনি জানান, প্রায় তিন বছর ধরে একটি প্রজেক্টে নিয়মিত কাজ করেছেন তারা, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে শুটিং হতো।

এই দীর্ঘ সময়ে সহকর্মীদের সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটিকে তিনি পরিবারের সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রতি মাসে একটা লটে শুটিং করেছি। এখন মনে হচ্ছে, যাদের সঙ্গে এতদিন কাজ করেছি, তাদের সঙ্গে দেখা হলেও সেই পরিবারটা হয়তো আর আগের মতো থাকবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিনয়ের বাইরেও শুটিং সেটের মানুষের সঙ্গে যে বন্ধন তৈরি হয়, সেটিই তার কাছে সবচেয়ে মূল্যবান। প্রতিটি চরিত্রের সঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে তার দারুণ সম্পর্ক গড়ে উঠেছে, যা তাকে গভীরভাবে নাড়া দেয়। এই বিচ্ছেদের অনুভূতি তিনি খুব ব্যক্তিগত মনে করেন এবং সেটি ক্যামেরার সামনে প্রকাশ করতে চান না বলেও জানান।

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে কেয়া পায়েল বলেন, ‘দিনশেষে আমি খুবই সাধারণ একটা মেয়ে। আমি ভীষণ আবেগপ্রবণ। অনেক সময় মনে হয়, পরিবারের চেয়ে কাজের মানুষগুলোর সঙ্গে আমি বেশি সময় কাটাই।’ তার মতে, কাজের জায়গার মানুষগুলোই ধীরে ধীরে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সহকর্মীদের প্রতি নিজের নির্ভরতা ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, যাদের সঙ্গে নিয়মিত কাজ করেন, তারা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সম্পর্কগুলোই তাকে অনুপ্রেরণা দেয় এবং কাজের প্রতি আরও নিবেদিত করে তোলে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD