বিচ্ছেদ হলে থালাপতি বিজয়কে দিতে হবে ৩৫০ কোটি টাকা

তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দাম্পত্য বিচ্ছেদ চূড়ান্ত হলে খোরপোশ বাবদ বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে হতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
বিজ্ঞাপন
মামলা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সঙ্গীতা খোরপোশ হিসেবে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা) এবং চেন্নাইয়ের একটি সমুদ্রঘেঁষা বাড়ির দাবি করেছেন। তবে থালাপতি বিজয় বিষয়টি আদালতের বাইরে সমাধান করতে আগ্রহী এবং সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে প্রস্তুত বলে জানা গেছে। ফলে দুই পক্ষের মধ্যে আর্থিক ব্যবধান নিয়ে আলোচনা চলছে।
বর্তমানে বিজয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন। এই পরিস্থিতিতে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানি স্থগিতের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আগামী ১৫ জুন নতুন তারিখ নির্ধারণ করেছে। ফলে ডিভোর্স মামলার কার্যক্রম আপাতত পিছিয়ে গেছে।
বিজ্ঞাপন
আরও জানা যায়, সঙ্গীতা এর আগে অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। তার দাবি, অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাদের দাম্পত্য জীবনে ভাঙন শুরু হয়।
২০২১ সাল থেকে এই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে আলাদা হয়ে যান বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এদিকে থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ও পারিবারিক এই পরিস্থিতিতে বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন।








