Logo

প্রথম নাটকে কেয়া পায়েলের পারিশ্রমিক কত ছিল?

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৭:০২
প্রথম নাটকে কেয়া পায়েলের পারিশ্রমিক কত ছিল?
ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ কেয়া পায়েল ক্যারিয়ারের শুরুর সময়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে কথা বলেছেন। সেখানে তিনি প্রথম নাটকের পারিশ্রমিকসহ নিজের অভিনয় জীবনের নানা দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

অভিনেত্রী জানান, তার প্রথম নাটকের পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। ওই নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো।

শুরুর সময়ের কথা স্মরণ করে কেয়া বলেন, ছয় বছর আগে পাওয়া সেই পারিশ্রমিকের তুলনায় এখন অনেক দূর এগিয়েছেন তিনি। তার বিশ্বাস, কাজের প্রতি মনোযোগ ও নিষ্ঠা থাকলে অর্থ নিজেই আসবে। ভালো কাজই তাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধুমাত্র অর্থের পেছনে ছুটলে শিল্পী হিসেবে টিকে থাকা কঠিন হয়ে যায়। এতে একসময় নিজস্বতা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং তাতে প্রকৃত সন্তুষ্টি পাওয়া যায় না।

বর্তমানে ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজের জন্য কিছু সময় বের করার চেষ্টা করছেন কেয়া। পাশাপাশি পরিবারকে সময় দেওয়া এবং ব্যক্তিগত একটি ছোট ব্যবসায়ও মনোযোগ দিচ্ছেন তিনি। তবে অভিনয়কেই নিজের মূল পরিচয় হিসেবে দেখেন এই তারকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD