Logo

সিনেমায় কাজ করা নিয়ে যা বললেন অবন্তী

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৫:১২
সিনেমায় কাজ করা নিয়ে যা বললেন অবন্তী
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ার পর পারফরম্যান্স এবং নিজের ব্যক্তিগত জীবনসহ চলচ্চিত্রে আসা-না আসা নিয়ে খোলামেলা কথা বলেছেন অবন্তী।

বিজ্ঞাপন

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচের অভিজ্ঞতা তুলে ধরে অবন্তী জানান, পুরো বিষয়টি ছিল একেবারেই তাৎক্ষণিক। এতে কোনো ধরনের পেশাদার প্রস্তুতি বা পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘আমরা আসলে মজা করার জন্যই নাচতে উঠেছিলাম। কোনো রিহার্সাল করিনি। হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে স্টেজে উঠে পড়ি। পরে শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দেয়, যা মুহূর্তটাকে আরও আনন্দময় করে তোলে।’

ভাইয়ের বিয়েতে নাচ প্রসঙ্গে অবন্তী জানান, সেখানে কোনো পেশাদারিত্ব বা পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গিয়েছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।’

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে সিয়াম-ভক্তদের মনে প্রশ্ন ছিল, অবন্তীকে কি কখনো বড় পর্দায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, ‘না, সিনেমা আসলে হবে না। আমার এখন বয়স হয়েছে, বাচ্চাও আছে। ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড় পরিসরের বিষয়। অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তাছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না।’

তার কথায়, ‘আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ এই পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এই তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই।’

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD