Logo

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি: তৌসিফ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৫:৫১
জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি: তৌসিফ
ছবি: সংগৃহীত

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়ে এসেছেন। সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সাফল্য তাকে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গির মুখোমুখি দাঁড় করিয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব তার আধ্যাত্মিক পরিবর্তন, জীবনবোধ এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করতে গিয়েই মৃত্যু এবং পরকাল নিয়ে তার ভেতরে গভীর এক উপলব্ধি তৈরি হয়।

তৌসিফ মাহবুব বলেন, ‘আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।’

বিজ্ঞাপন

সাধারণত একটা ধারণা প্রচলিত আছে যে, বয়স বাড়লে মানুষ ধর্মকর্মে মনোযোগী হবে। তৌসিফ সেই ধারণা ভেঙে এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘ ‘খোয়াবনামা’ করার পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আগে ইচ্ছে থাকলেও হয়তো মাঝে মাঝে এক বা দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম কোনো একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আমার আরও আগেই শুরু করা উচিত ছিল।’

তৌসিফ আরও জানান, পর্দায় তিনি যে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, তার প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকে তার জীবনবোধ বদলে গেছে। তিনি মনে করেন, অভিনয়ের মাধ্যমে দর্শকদের যা শেখাতে চান, তা আগে নিজে ধারণ করা জরুরি।

বিজ্ঞাপন

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের ব্যাপক সফলতা তৌসিফকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল তৌসিফ মাহবুবকে কবে বড় পর্দায় দেখা যাবে? অভিনেতা বলেন, ‘সিনেমায় হুট করে চলে আসা যায় না, এর জন্য প্রস্তুতির প্রয়োজন। নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখবে কি না। ‘চক্র’ ব্যবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় আমি সেই সাহসটা পেয়েছি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD