নিজের উপর অনেক অত্যাচার করেছি, কেন বললেন অরিজিৎ সিং

ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে পরিচয়, আর সেই শুরুটা হয়েছিল মায়ের হাত ধরেই। ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা এক কিশোর, যিনি পরে রিয়্যালিটি শোর মঞ্চ পেরিয়ে আজ বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি অরিজিৎ সিং। প্রেম, বিচ্ছেদ কিংবা জীবনের গভীর অনুভূতির মতো নানা আবেগ তার কণ্ঠে এমনভাবে ফুটে ওঠে, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় সহজেই।
বিজ্ঞাপন
তবে তার এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। বরং কণ্ঠকে পরিপূর্ণতা দিতে তাকে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর সময়কার কঠিন অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে তুলে ধরেন এই জনপ্রিয় গায়ক।
গায়ক জানান, পেশাদার জীবনে যখন যাত্রা শুরু করেন, তখন নিজের গলার স্বর মোটেও পছন্দ হতো না তার। এমনকি সেই সময় অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। আজ তার কণ্ঠে যে দরদ ও নিখুঁত আবেগ কঠোর শ্রমে নিজের গলাকে ভেঙে নতুন রূপ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
অরিজিতের কথায়, ‘আসলে আগে আমার আওয়াজ অনেকেই পছন্দ করতেন না। আমি অনেকটা স্থাপত্য নির্মাণের মতো কেটে কেটে নিজের গলাটা তৈরি করেছি। গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিত ছাঁচে ফেলতে অনেক অত্যাচার করেছি নিজের ওপর। রেওয়াজ করতে করতে আমি সব সীমা ছাড়িয়ে যেতাম। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে, ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত।’
আরও পড়ুন: আজ পর্যন্ত কখনোই হাল ছাড়িনি: মিম
দীর্ঘ প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে ‘আশিকী ২’ সিনেমার গান দিয়ে হঠাৎ করেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অরিজিৎ সিং। তবে সেই সাফল্যের পেছনে লুকিয়ে ছিল বছরের পর বছর কঠোর সাধনা, আত্মনিয়ন্ত্রণ এবং নিরন্তর চেষ্টার গল্প। নিজের স্বকীয়তা ধরে রাখতে এবং কণ্ঠে আবেগের গভীরতা আনতে তিনি বারবার নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন যার ফল আজকের এই অসাধারণ সাফল্য।
বিজ্ঞাপন








