Logo

বাবার গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পূজা চেরি

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৪:২৪
বাবার গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পূজা চেরি
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায় আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনায় তৈরি হওয়া আলোচনা ও বিভ্রান্তি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

রবিবার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পূজা চেরি জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা আর্থিক লেনদেনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতেই তিনি এ ব্যাখ্যা দিয়েছেন বলে জানান।

পূজা চেরি বলেন, ‘বিগত ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে আমি নিজেই নির্বাহ করে আসছি। বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।’

বিজ্ঞাপন

বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানায় নেই উল্লেখ করে পূজা আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক।’

পূজা চেরি বলেন, এটি সম্পূর্ণভাবে তার পরিবারের একটি ব্যক্তিগত ও আইনি বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রকৃত সত্য উদঘাটিত হবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালত পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD