Logo

ফুটবলার স্বপ্ন থেকে যেভাবে বলিউড তারকা হলেন নোরা ফাতেহি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৪:০৬
ফুটবলার স্বপ্ন থেকে যেভাবে বলিউড তারকা হলেন নোরা ফাতেহি
ছবি: সংগৃহীত

বলিউডের নাচ ও গ্ল্যামারের দুনিয়ায় এখন অন্যতম আলোচিত নাম নোরা ফাতেহি। কিন্তু আজকের এই জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রীর স্বপ্ন একসময় ছিল সম্পূর্ণ ভিন্ন—তিনি পেশাদার ফুটবলার হতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের শৈশবের সেই স্বপ্ন ও পরবর্তী জীবনের সংগ্রামের গল্প শেয়ার করেছেন মরক্কো বংশোদ্ভূত এই তারকা। তিনি জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তবে মাত্র ১১ বছর বয়সে গুরুতর এক আঘাতের কারণে তার খেলাধুলার স্বপ্ন থেমে যায়। এই সময়টিকেই জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।

তবুও খেলাধুলা থেকে পাওয়া মানসিক দৃঢ়তাই তাকে পরবর্তীতে বিনোদন জগতে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে বলে মনে করেন নোরা।

বিজ্ঞাপন

বলিউডে তার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে ব্যাপক পরিচিতি পান দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের গান ও আইটেম পারফরম্যান্সের মাধ্যমে। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘কিক টু’-এর মতো সিনেমার গানে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের নতুন সংস্করণে নোরার পারফরম্যান্স ব্যাপক সাফল্য পায়। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ অর্জন করে, যা সে সময় হিন্দি গানের ক্ষেত্রে বিরল একটি রেকর্ড ছিল।

বিজ্ঞাপন

পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নোরার উপস্থিতি নিয়মিত দেখা যায়। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তিনি পারফর্ম করেন এবং বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠও দেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে পারফর্ম করতে দেখা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD