Logo

বৃষ্টিতে ভিজে মুগ্ধতা ছড়ালেন পরীমণি

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৯:২৬
বৃষ্টিতে ভিজে মুগ্ধতা ছড়ালেন পরীমণি
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি এবার বৃষ্টিভেজা এক ভিন্ন মুডে ধরা দিলেন। গরমের পর ঝুম বৃষ্টিতে প্রকৃতি যখন শীতল হয়ে উঠেছে, সেই মুহূর্তকে উপভোগ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ঘন মেঘে ঢাকা আকাশ আর টানা বৃষ্টির মধ্যে সাদা টি-শার্ট পরে ভিজছেন পরীমণি। কখনো গাড়ির ওপর শুয়ে বৃষ্টির ছোঁয়া নিচ্ছেন, আবার কখনো বৃষ্টির ফোঁটায় হারিয়ে যাচ্ছেন তিনি।

ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক সুর ও বৃষ্টির শব্দ মিলিয়ে তৈরি হয় এক মায়াবী পরিবেশ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

বিজ্ঞাপন

পরীমণির এই ‘বৃষ্টি বিলাস’ মুহূর্তে তার লম্বা চুল ও ভেজা মুখাবয়বের স্নিগ্ধতা ভক্তদের মুগ্ধ করেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।

কমেন্ট বক্সে ভক্তরা তার প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘বৃষ্টি মাখা পরী’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়ছেন পরীমণি।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD