Logo

মেগা পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৮:০৯
মেগা পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হচ্ছে বিশেষ আয়োজনে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, নাটকটির সমাপনী পর্ব প্রচারিত হবে দেড় ঘণ্টার একটি মেগা এপিসোড হিসেবে।

বিজ্ঞাপন

পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নাটকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে এবং মোট ৫২ পর্বে এর সমাপ্তি ঘটবে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, দর্শকদের দীর্ঘদিনের চাওয়ার কথা বিবেচনায় রেখে শেষ পর্বটি বাড়তি সময় নিয়ে তৈরি করা হয়েছে। সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট হলেও সমাপনী পর্বটি হবে দেড় ঘণ্টার বেশি। টেলিভিশন সম্প্রচারের সীমাবদ্ধতার কারণে আগে সময় বাড়ানো সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নাটকটিতে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে।

গত বছরের ৫ নভেম্বর চ্যানেল আইতে প্রচার শুরু হওয়া এ নাটকটি ইউটিউব প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতা আশা করছেন, দীর্ঘ এই বিশেষ পর্বটি দর্শকদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা হয়ে উঠবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD