Logo

১২ মে শুরু হচ্ছে কান উৎসবের ৭৯তম আসর

profile picture
বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৮:৪৬
১২ মে শুরু হচ্ছে কান উৎসবের ৭৯তম আসর
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আয়োজন শুরু হচ্ছে আগামী ১২ মে, যা চলবে ২৩ মে পর্যন্ত। ফ্রান্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছেন ২১ জন নির্মাতা।

বিজ্ঞাপন

সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্যর’-এর দৌড়ে রয়েছেন খ্যাতিমান পরিচালকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি।

এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স, যার সিনেমা দ্য ম্যান আই লাভ ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা বিভাগে আরও রয়েছে ফিয়র্ড, ফাদারল্যান্ড, প্যারালাল টেলস এবং অল অব আ সাডেন। পাশাপাশি হিরোকাজু কোরে-এডা-এর শিপ ইন দ্য বক্স নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে পিয়ের সালভাদোরি নির্মিত রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। বিশেষ প্রদর্শনীতে থাকছে জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা।

এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন পার্ক চ্যান-উক। এছাড়া আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ‘পাম দ্যর’ পাচ্ছেন পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

বিজ্ঞাপন

২৩ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে চলচ্চিত্রপ্রেমীদের প্রতীক্ষিত এই উৎসব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD