Logo

রেড কার্পেটে সাদিয়া আয়মানের নীল শাড়ির ঝলক

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৬:০৪
রেড কার্পেটে সাদিয়া আয়মানের নীল শাড়ির ঝলক
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও নজর কেড়েছেন তার অনন্য রেড কার্পেট লুক দিয়ে। সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো আসরে তার উপস্থিতি ও সাজ সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের বিশেষ সেই রাতে সাদিয়া বেছে নিয়েছিলেন নীল রঙের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে সেই লুকের একাধিক ছবি প্রকাশ করেন তিনি। শাড়িটির সূক্ষ্ম ও উজ্জ্বল কারুকাজ তার উপস্থিতিকে আরও রাজকীয় করে তোলে।

ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে তিনি পরেছিলেন স্লিভলেস হল্টার নেক ব্লাউজ, যেখানে ট্র্যাডিশনাল ও আধুনিকতার এক সুন্দর সমন্বয় দেখা যায়। পুরো সাজে ছিল একদিকে যেমন দেশীয় ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে তেমনি আধুনিক ফ্যাশনের স্পষ্ট প্রকাশ।

বিজ্ঞাপন

সাদিয়া জানান, একজন ব্রাইডাল মেকওভার আর্টিস্টের সহায়তায় তিনি এই রেড কার্পেট লুক তৈরি করেছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান, যারা তার এই প্রস্তুতিকে বাস্তবে রূপ দিয়েছেন।

তার মেকআপে ছিল হালকা ও গ্লোয়িং ফিনিশ, যা মুখের স্বাভাবিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। চুলে ছিল সাদামাটা খোঁপা, যেখানে রাখা হয়েছিল আধুনিকতার ছোঁয়া। গহনায় তিনি বেছে নিয়েছিলেন নান্দনিক ডিজাইনের অলঙ্কার, যা পুরো লুককে পরিপূর্ণতা দেয়।

বিজ্ঞাপন

ছবিগুলোতে তাকে কখনো আয়নার সামনে প্রস্তুতি নিতে, আবার কখনো রেড কার্পেটে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে। প্রতিটি ছবিতেই তার মার্জিত অভিব্যক্তি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

সাদিয়া আয়মান ছোট পর্দা, ওটিটি ও সিনেমায় সমানভাবে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ তাকে নতুন করে আলোচনায় আনে। পাশাপাশি ওয়েবফিল্ম ‘মিউ’ ও ‘লাভ সিটার’-এ তার অভিনয়ও প্রশংসিত হয়।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই তার ভিন্নধর্মী লুক ও স্টাইল দিয়ে ভক্তদের চমকে দেন। এবারের রেড কার্পেট উপস্থিতিও তার ব্যতিক্রম নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD