Logo

যুক্তরাষ্ট্রে গান গাইবেন সামিনা, নাচবেন জায়েদ খান

profile picture
বিনোদন প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৬:২৫
যুক্তরাষ্ট্রে গান গাইবেন সামিনা, নাচবেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

সামিনা চৌধুরী ও জায়েদ খান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এ আয়োজন অনুষ্ঠিত হবে ওকলাহোমায়।

বিজ্ঞাপন

আগামী ৯ মে দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আয়োজিত এই কনসার্টে আরও থাকবেন পারভেজ সাজ্জাদ, বিন্দু কনা সহ একাধিক শিল্পী।

জায়েদ খান বলেন, প্রবাসের মাটিতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা অত্যন্ত গর্বের বিষয়। তার মতে, এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রথমবারের মতো ওকলাহোমার বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছেন তিনি, যা তার জন্য আনন্দের অভিজ্ঞতা। দর্শকদের সঙ্গে সময়টি স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, গান, নাচ ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনটি হবে উৎসবমুখর ও বর্ণিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD