মিষ্টি হাসি আর ফ্লোরাল লুক, তটিনীর ছবিতে মুগ্ধ ভক্তরা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শক্তিশালী অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন।
বিজ্ঞাপন
সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন, যা ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। ছবিগুলোতে দেখা যায়, তটিনী নীল রঙের একটি ফ্লোরাল ডিজাইনের অফ-শোল্ডার পোশাক পরেছেন। সঙ্গে মাথায় ম্যাচিং ব্যান্ড ও কানে দুল তার পুরো লুকে এনেছে বাড়তি আকর্ষণ।
প্রতিটি ছবিতেই তার স্বাভাবিক ও পরিচিত মিষ্টি হাসি ভক্তদের মন জয় করেছে। কোথাও তাকে দেখা গেছে উদাস ভঙ্গিতে, আবার কোথাও প্রাণবন্ত হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি, যা তার লুককে আরও বেশি নান্দনিক করে তুলেছে।
বিজ্ঞাপন

তার এই ছবিগুলোর নিচে ভক্ত-অনুরাগীরা ব্যাপক প্রশংসা করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।” আরেকজন লিখেছেন, “পুতুলের মতো লাগছে।”
উল্লেখ্য, তটিনী ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। পরে চরকির ওয়েব ধারাবাহিক ‘এই মূহুর্তে’ অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। তার প্রথম টেলিভিশন নাটক ছিল ‘শারদ প্রাতে’।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে মুগ্ধতা ছড়ালেন পরীমণি
বিজ্ঞাপন
এছাড়া ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ কাহিনিচিত্রে অভিনয়ের জন্য তিনি সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। পাশাপাশি ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ নাটকে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।









