ব্যক্তিজীবনের এক বড় ভুলের কথা স্বীকার আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ব্যক্তিজীবনের এক বড় ভুলের কথা খোলামেলাভাবে স্বীকার করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ সময় কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ায় পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেননি।
বিজ্ঞাপন
অভিনেতার ব্যক্তিগত জীবনে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। গৌরীকে নিয়ে আমির বলেন, তার জীবনে এই সম্পর্ক মানসিক শান্তি এনে দিয়েছে এবং এখন নিজেকে অনেকটা পরিপূর্ণ মনে হয়।
তিনি আরও জানান, আগের সম্পর্কগুলো নিয়ে কোনো আক্ষেপ নেই, তবে সেগুলো কেন টেকেনি তা নিয়ে তিনি বাস্তবতা মেনে নিয়েছেন। নিজের জীবনের দিকে ফিরে তাকিয়ে আমির বলেন, প্রায় ৩০-৩৫ বছর তিনি শুধু কাজ ও সিনেমা নিয়েই ব্যস্ত ছিলেন, ফলে প্রিয়জনদের সময় দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
বিশেষ করে কোভিড মহামারির সময় তিনি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন। তার ভাষায়, কাজের পেছনে ছুটতে গিয়ে জীবনের অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন, যা আর ফিরে পাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: বিএনপির দুর্বলতা তুলে ধরেছেন আসিফ আকবর
বর্তমানে সেই ভুল সংশোধনের চেষ্টা করছেন বলেও জানান এই অভিনেতা। নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, কেউই নিখুঁত নয় এবং ভুল থেকে শিক্ষা নেওয়াই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে একই ভুল যেন না হয়, সেদিকেই এখন তার মনোযোগ।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








