ছেলের হাতে ড্রাম স্টিক, ভিন্ন রূপে ধরা দিলেন জেমস

বাংলাদেশের জনপ্রিয় রকসংগীতশিল্পী নগরবাউল জেমস, যিনি সাধারণত মঞ্চে গিটার হাতে তার দাপুটে উপস্থিতির জন্য পরিচিত। তার গানে মুগ্ধ ভক্তদের কাছে তিনি এক অনন্য নাম। তবে এবার গিটার নয়, সম্পূর্ণ ভিন্ন এক আবহে—ড্রামস আর ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাকে, যা নেটদুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেমস তার ছোট ছেলে জিবরান আনামকে ড্রাম বাজানোর প্রাথমিক কৌশল শেখাচ্ছেন। ভিডিওতে বাবা-ছেলের স্নেহময় মুহূর্ত ধরা পড়ে, যেখানে জেমস ধৈর্যের সঙ্গে ছেলেকে ড্রাম স্টিক ধরার পদ্ধতি ও তাল মেলানোর কৌশল বোঝাচ্ছেন। তার এই স্বাভাবিক, ঘরোয়া এবং স্নেহমাখা রূপ ভক্তদের কাছে নতুন করে আকর্ষণ তৈরি করেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্যে তাদের ভালোবাসা প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘গুরু নিজে যখন শেখাচ্ছেন, ভবিষ্যতে বড় মিউজিশিয়ান হওয়া সময়ের ব্যাপার।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ভবিষ্যতের তারকা হয়তো এখনই তৈরি হচ্ছে, আমরা অপেক্ষায় থাকব তার সাফল্য দেখার জন্য।’
বিজ্ঞাপন
বাবা-ছেলের এই মিউজিক্যাল মুহূর্তটি এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। জেমসের উত্তরসূরি হিসেবে জিবরান কি ভবিষ্যতে ড্রামসের জাদুতে মাতাবে বিশ্ব? এমন প্রত্যাশায় এখন থেকেই বুক বাঁধছেন ভক্তরা।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। এটি তার তৃতীয় বিয়ে। নামিয়া আমিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন








