Logo

‘আইফোন-কক্সবাজার’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন শিরতাজ জেবিন

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৮:৪৪
‘আইফোন-কক্সবাজার’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন শিরতাজ জেবিন
ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ শিরতাজ জেবিন সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুঞ্জন নিয়ে কথা বলেছেন। আলোচনায় উঠে এসেছে মিডিয়ায় কাজের পরিবেশ, নারীদের নিয়ে প্রচলিত ধারণা এবং বিদেশ সফর ঘিরে নানা আলোচনা।

বিজ্ঞাপন

ক্যারিয়ার শুরুর অভিজ্ঞতা নিয়ে জেবিন বলেন, তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ বা ‘কম্প্রোমাইজ’ পরিস্থিতির মুখোমুখি হননি বলেও জানান তিনি।

তবে তিনি বলেন, কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকেই কাজ পাওয়ার আশায় অতি আগ্রহী হয়ে পড়ে। তার মতে, শুধু ব্যক্তিগত আগ্রহ বা আপসের মাধ্যমে নয়, বরং কাজ ও দক্ষতার ভিত্তিতেই একজন শিল্পীকে মূল্যায়ন করা হয়।

বিজ্ঞাপন

মিডিয়ায় বহুল আলোচিত ‘আইফোন-কক্সবাজার’ শব্দযুগল নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। তিনি জানান, নেতিবাচক মন্তব্যের ভয়ে অনেক সময় নিজের অর্জন বা কাজের খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন না।

জেবিন বলেন, অনেকেই বুঝতে চান না একজন মিডিয়া কর্মী কতটা পরিশ্রম করেন। তার ভাষায়, এই পেশায় থাকা একজন মানুষ প্রতিদিন গড়ে একটি নির্দিষ্ট আয় করেন এবং নিয়মিত শুটিং থাকলে সেটি স্বাভাবিকভাবেই একটি ভালো আয়ের উৎস হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বিদেশ সফর নিয়ে ছড়ানো নানা গল্প প্রসঙ্গে তিনি বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইসহ একাধিক দেশে ভ্রমণ করলেও প্রচলিত ধারণার মতো কোনো ‘শেখ’ সংক্রান্ত অভিজ্ঞতা তার হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD