Logo

এখনও পুরোপুরি সুস্থ নন তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৬, ১৬:৫৩
এখনও পুরোপুরি সুস্থ নন তানিয়া বৃষ্টি, সুস্থতার জন্য চাইলেন দোয়া
ছবি: সংগৃহীত

চলতি বছরে ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করালেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি এখনও চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, প্রথম দফায় দেশে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়, দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ভারতে। এরপর গেল ২৩ মার্চ দেশে ফেরেন তিনি। অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়।

অভিনেত্রীর পক্ষ থেকে তার পেজের অ্যাডমিন শুভ পোস্টে লিখেছেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

বিজ্ঞাপন

ওই পোস্টে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফার সফল অস্ত্রোপচারের পর গত ২৩ মার্চ তিনি দেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন

বর্তমানে তানিয়া বৃষ্টি ছোটপর্দার ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তার অভিনীত বিভিন্ন নাটক দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। অসুস্থতার এই সময়ে সহকর্মী ও ভক্তরা তার দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD