দীর্ঘ অপেক্ষার পর ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির সিনেমা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে আদর আজাদ ও পূজা চেরি জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’। আসন্ন কোরবানির ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
এর আগে এই জুটির ‘লিপস্টিক’ ও ‘টগর’ দর্শকের প্রশংসা পেলেও তাদের একসঙ্গে প্রথম কাজ ছিল এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পাওয়ার পরও নানা কারণে এতদিন মুক্তি পায়নি ছবিটি।
আলোক হাসান পরিচালিত সিনেমাটি গ্রামীণ পটভূমিতে নির্মিত। গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। এতে সমাজের প্রভাবশালীদের বাধা উপেক্ষা করে গড়ে ওঠা প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
প্রথমে সিনেমার নাম ‘নাকফুল’ রাখা হলেও একই নামে অন্য একটি ছবি নিবন্ধিত থাকায় সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়।
ছবিটিতে আদর আজাদ ও পূজা চেরির পাশাপাশি আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও গাজী রাকায়েতসহ আরও অনেকেই অভিনয় করেছেন।








