খারাপ সঙ্গী থাকার চেয়ে একা থাকাই ভালো: শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। দর্শক-ভক্তদের কাছেও তিনি সব সময় আলোচনায় থাকা এক পরিচিত মুখ।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, খারাপ সঙ্গীর সঙ্গে থাকার চেয়ে একা থাকাই অনেক ভালো।
তার মতে, বিশেষ করে অভিনয়ের মতো পেশায় নারীদের জন্য এমন পরিস্থিতি সামলানো আরও বেশি কঠিন হয়ে পড়ে এবং এতে মানসিক চাপও তৈরি হয়।
বিজ্ঞাপন
শবনমের কথায়, ‘পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল। বিশেষ করে অভিনয় পেশায় যেখানে অন্য চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয়, যেখানে চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয় এবং সবাই একনামে চেনে, সেখানে ব্যক্তিগত জীবন ঠিক থাকা জরুরি।’
তিনি আরও উল্লেখ করেন, একজন মানুষ যখন নিজে ডিপ্রেসড থাকে, তখন যদি তার ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে সেটা আর বেশিদিন টেনে নেওয়া সম্ভব হয় না।
বিজ্ঞাপন








