Logo

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৭:১২
ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের এ তথ্য জানান তিনি। একই সঙ্গে দুর্ঘটনার অভিজ্ঞতা ও এ থেকে পাওয়া শিক্ষার কথাও তুলে ধরেন অভিনেতা।

বিজ্ঞাপন

পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল চালানোর সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এই ঘটনাকে নিজের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলেও অভিহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেতা লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

বিজ্ঞাপন

জোভান লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, “আরেকটু স্পিডে গেলে কী হবে?” বা “আমি তো ভালোই চালাই।” কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

এই অভিনেতা আরও লেখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

অভিনেতার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD