Logo

দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

profile picture
বিনোদন ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৬:৪২
দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্ত ও নেটিজেনদের মধ্যে।

বিজ্ঞাপন

জানা গেছে, সামান্থা বর্তমানে তার আসন্ন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন তার স্বামী রাজ নিদিমোরু। সম্প্রতি প্রচারণা উপলক্ষে ভক্তদের সঙ্গে কেক কাটার একটি অনুষ্ঠানে অংশ নেন এই তারকা দম্পতি।

ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেন, সেখানে সামান্থার শারীরিক পরিবর্তন দেখে ‘বেবি বাম্প’ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই ভক্তদের একাংশ তাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় মানসিক ও ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করেন সামান্থা। পরে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ছয় মাস পার না হতেই তাকে ঘিরে নতুন করে মা হওয়ার গুঞ্জন সামনে এলো।

তবে মা হওয়ার বিষয়ে সামান্থা বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD