Logo

নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ১৫:৩৫
নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই
ছবি: সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাগ্নে মনির।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রবাসে অবস্থানরত অভিনেতা জায়েদ খানও জাকির হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তার সঙ্গে জাকির হোসেনের যোগাযোগ ছিল, একসঙ্গে কাজও করেছেন তারা। জায়েদ বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’

অনেক দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে দেশে ফেরেন, চিকিৎসকের পরামর্শমতে চলছিল চিকিৎসা। ভালো চিকিৎসার জন্য সরকারি সহায়তাও চেয়েছিলেন শিল্পীর পরিবার। কিন্তু আর ফেরা হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জাকির হোসেন ঢাকাই চলচ্চিত্রের একজন সুপরিচিত নৃত্য পরিচালক ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন এবং কিছু ছবিতে অভিনয়ও করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD