Logo

পর্দায় একসঙ্গে পূজা, প্রীতম ও জেফার, দেখা যাবে ঘরে বসে

profile picture
বিনোদন প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৪:৪৮
পর্দায় একসঙ্গে পূজা, প্রীতম ও জেফার, দেখা যাবে ঘরে বসে
ছবি: সংগৃহীত

জনপ্রিয় তিন তারকা পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমানকে এবার একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। কনসার্ট ভেন্যুর বদলে ঘরে বসেই দর্শক উপভোগ করতে পারবেন তাদের পরিবেশনা।

বিজ্ঞাপন

গত ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে একই মঞ্চে পারফর্ম করেন এই তিন তারকা। সে সময় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবেশনা উপভোগ করেন। এবার সেই আয়োজন টেলিভিশনে সম্প্রচার করা হবে।

চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ‘সোনালী সন্ধ্যা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমানের পাশাপাশি এ আয়োজনে আরও পারফর্ম করেছেন প্রতীক হাসান, তমা মির্জাসহ একাধিক জনপ্রিয় শিল্পী।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন হিসেবে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানের উপস্থাপক মৌসুমী মৌ। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আরও বিভিন্ন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD