ব্রাজিলের বিদায়ে স্টেডিয়ামেই উচ্ছ্বাস, ‘বাই বাই’ বললেন মেহজাবীন

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর যখন সেলেসাও সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা, তখন ঠিক উল্টো চিত্র দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা সমর্থক মেহজাবীন চৌধুরীর মধ্যে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন তিনি এবং শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিজ্ঞাপন
নকআউট পর্বের এই ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে বেশ কয়েকটি মজার পোস্ট করেছিলেন মেহজাবীন, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ পোস্টটি প্রকাশের পর থেকেই আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় নানা ধরনের মন্তব্য ও হাস্যরস।
বিজ্ঞাপন
ম্যাচ দেখতে গিয়ে মেহজাবীনের পরনে ছিল লাল রঙের টপস ও সবুজ স্কার্ট। হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। খেলা চলাকালীন সময়েও ভক্তদের সঙ্গে মজার ছলে যোগাযোগ রাখেন তিনি। আরেকটি পোস্টে লিখেছিলেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ এই পোস্টও মুহূর্তের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মন্তব্যের ঘর ভরে যায় মজার প্রতিক্রিয়ায়।
ম্যাচ শেষে আর নিজের আনন্দ লুকিয়ে রাখেননি এই অভিনেত্রী। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। ভিডিওটির পেছনে স্টেডিয়ামের বড় পর্দায় তখন ভেসে উঠছিল নরওয়ের ঐতিহাসিক জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য। ভিডিওর ক্যাপশনে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেহজাবীনের এসব পোস্ট ও ভিডিও অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকদের অনেকে তার উচ্ছ্বাসে শামিল হলেও ব্রাজিলের সমর্থকদের একটি অংশ সমালোচনামূলক মন্তব্য করেন। তবে অনেকেই বিষয়টিকে ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা এবং সমর্থকদের চিরচেনা ট্রল সংস্কৃতির অংশ হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-১ গোলের জয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে অংশ নেওয়া ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে শেষ ষোলোর বাধাতেই।








