Logo

নীল জলে গা ভাসিয়ে পরীমনির স্নিগ্ধ মুহূর্ত

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৩:৩১
নীল জলে গা ভাসিয়ে পরীমনির স্নিগ্ধ মুহূর্ত
ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। রুপালি পর্দায় অভিনয়ের মাধ্যমে যেমন ভক্তদের মুগ্ধ করেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি নিয়ে প্রায়ই তৈরি হয় নানা আলোচনা। ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে বিভিন্ন সময়ে সংবাদের শিরোনামে এলেও নিজের মতো করে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু আকর্ষণীয় ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন পরীমনি। রাতের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে তাকে জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে সুইমিং পুলের স্বচ্ছ নীল জলে নিজেকে মেলে ধরেছেন পরীমনি। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল। হালকা ও উষ্ণ আলোর আবহে পুলের জলে গা ভাসিয়ে চোখ বন্ধ করে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা যায় তাকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোনো ছবিতে তার খোলামেলা সাজ নজর কেড়েছে, আবার কোনো ছবিতে জলের মধ্যে মৃদু হাসিতে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল তার হাসিমাখা চেহারায় আরও স্নিগ্ধতা এনে দিয়েছে। পুরো ছবির আবহে ছিল শান্ত ও স্বচ্ছন্দ মুহূর্তের ছাপ।

পরীমনির এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার পুরোনো অভ্যাসের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন, আবার কেউ তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন।

একজন মন্তব্য করেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেল না।’ অন্য এক ভক্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘বাহ, সুইমিং সুট পরে ওনাকে দারুণ সুন্দর লাগছে।’

বিজ্ঞাপন

পরীমনির নতুন এই ছবিগুলো এরই মধ্যে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে আলোচনা চলছেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD