Logo

‘আজ আমারও জন্মদিন’, ছেলের জন্মদিনে পরীমনির আবেগঘন পোস্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৬:১৪
‘আজ আমারও জন্মদিন’, ছেলের জন্মদিনে পরীমনির আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য চার বছরে পা দিয়েছে। ছেলের এই বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে ঘরে করা আয়োজনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ভক্ত-অনুরাগীদের উদ্দেশে দিয়েছেন আবেগঘন একটি বিশেষ বার্তাও।

বিজ্ঞাপন

বরাবরই নিজের মাতৃত্বকে বেশ উপভোগ করেন পরীমনি। ছেলের জন্মদিন এলেই তার সেই মাতৃত্বের অনুভূতি আরও গভীরভাবে প্রকাশ পায়। এর আগের বছরও পূণ্যের জন্মদিন উপলক্ষে বেশ জমকালো আয়োজন করেছিলেন এই অভিনেত্রী।

এবার এমন কোনো আয়োজনের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরে দেখা মিলল ঘরোয়া আয়োজনের। এর পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন পরীমনি; বিশেষ দিনটিকে তিনি নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে জবাবে সে-ও মাকে শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, “ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।”

ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগ প্রকাশ করে পরীমনি লেখেন, ছেলের কারণেই তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে। তাই এই দিনটি তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ার দিন। পরীমনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

এরপরই প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন। ঠিক তার পাশেই বিছানায় ঘুমাচ্ছিল পূণ্য।

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশনে মজা করে অভিনেত্রী লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

২০২২ সালের ১০ আগস্ট পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য জন্মগ্রহণ করে। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন ঢাকাই চলচ্চিত্রের এই চিত্রনায়িকা। পূণ্যের বয়স চার বছরে পা দেওয়ার দিনটিও তাই পরীমনির কাছে একই সঙ্গে সন্তানের জন্মদিন এবং নিজের মাতৃত্বের নতুন জীবনের বিশেষ একটি দিন হয়ে উঠেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD