Logo

২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন রোগী ৫৭২, বছরে ভর্তি ছাড়াল ৯৩ হাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৬:৫২
২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন রোগী ৫৭২, বছরে ভর্তি ছাড়াল ৯৩ হাজার
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মাত্র এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭২ জন রোগী। এ সময়ের মধ্যে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা এখনো ৩৭৭ জনেই স্থির রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক দিনের ৫৭২ জন নতুন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের জেলা ও উপজেলা মিলিয়ে ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ৩ জন ডেঙ্গু রোগী।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ২২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৯৩ হাজার ৭৬৬ জন ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৩৭৭—যা গত বছরের তুলনায় কিছুটা কম হলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে।

গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু ছিল আরও ভয়াবহ—ওই বছর সারাদেশে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন মানুষ।

বিজ্ঞাপন

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাড়ির ভেতরে ও আশপাশে পানি জমতে না দেওয়া, মশারি ব্যবহার এবং অ্যান্টি-মশা ব্যবস্থাপনা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD