Logo

বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১১:৫২
বিএমইউর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল
ফাইল ছবি।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। তিনি বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামালকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স-এর সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যানেসথেশিওলজি ও পেইন মেডিসিন গবেষণায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। এছাড়াও তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।

বিজ্ঞাপন

বিএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার মান আরও সমৃদ্ধ হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD