Logo

থামছে না হামের থাবা, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৫:২২
থামছে না হামের থাবা, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
ছবি এআই।

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। তাদের মধ্যে ৭৬৯ জন শিশুর শারীরিক অবস্থা গুরুতর বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৮৯ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ শিশু। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন হিসেবে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।

বিজ্ঞাপন

এদিকে গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৬৫৬ জন। আক্রান্ত শিশুদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD