Logo

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্বে প্রতিমন্ত্রী মুহিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৫:২৪
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্বে প্রতিমন্ত্রী মুহিত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে (বিশ্ব স্বাস্থ্য সম্মেলন) বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সম্মেলনে তিনি দেশের স্বাস্থ্যখাতে চলমান সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৯ মে সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তার নেতৃত্বে ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈশ্বিক এই স্বাস্থ্য সম্মেলনে অংশ নিচ্ছে।

বাংলাদেশের বক্তব্যে ডা. এম এ মুহিত বলেন, নতুন সরকার দেশের উন্নয়ন অগ্রাধিকারের কেন্দ্রে স্বাস্থ্যখাতকে রেখেছে। তবে এখনো দেশের মানুষকে মোট স্বাস্থ্যব্যয়ের ৭০ শতাংশের বেশি নিজ পকেট থেকে বহন করতে হচ্ছে, যা অনেক পরিবারকে আর্থিকভাবে চাপে ফেলছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এই পরিস্থিতি পরিবর্তনে সরকার ধাপে ধাপে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন সেশনে প্রতিমন্ত্রী মানসিক স্বাস্থ্য, অসংক্রামক রোগ, প্রতিবন্ধীবান্ধব স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। একই সঙ্গে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় সব দেশের মধ্যে আরও শক্তিশালী ও কার্যকর সহযোগিতা প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD