Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৬:২৭
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম এবং হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম থেকে মারা গেছে তিন শিশু। আর চার শিশুর মৃত্যু ঘটেছে হামের উপসর্গে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ২০৮ শিশু। ১৫ মার্চ থেকে দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এর পাশাপাশি, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।

বিজ্ঞাপন

এছাড়া, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪০৫ শিশুর, আর নিশ্চিত হামের কারণে মারা গেছে ৮৩ শিশু। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD